নতুন বছরের মার্চে আসছে ‘আন্ধার’

নতুন বছরের মার্চে আসছে ‘আন্ধার’

ফন্ট সাইজ:

অ্যাকশন ও রোমান্টিক সিনেমার পর এবার ভৌতিক সিনেমা ‘আন্ধার’ নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা রায়হান রাফী। অক্টোবরের মাঝামাঝি মুক্তির কথা থাকলেও পিছিয়েছে মুক্তির তারিখ। মঙ্গলবার রাতে ভিডিও বার্তায় রাফী জানান, আগামী ২৬শে মার্চ সিনেমাটি মুক্তি পাবে। ভিএফএক্সের মানে ছাড় দিতে চান না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিনেমাটিতে অভিনয় করেছেন— সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, মুস্তফা মনোয়ার ও নাজিফা তুষি প্রমুখ। সিনেমাটি সাইদুস সালেহীন সুমন ও শাকিব চৌধুরীর ভৌতিক গল্প অবলম্বনে নির্মিত হয়েছে।