‘শাকচুন্নি’র স্বত্ব কিনলেন সৃজিত

‘শাকচুন্নি’র স্বত্ব কিনলেন সৃজিত

ফন্ট সাইজ:

নতুন সিনেমার খবর দিলেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। অর্ণব রায়ের লেখা ‘শাকচুন্নি’ গল্পের স্বত্ব কিনেছে তার প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাচকাট। মঙ্গলবার নতুন কাজের ঘোষণা দিয়ে সৃজিত জানান, গল্পটি নিয়ে পর্দায় কাজ করার ইচ্ছা তার দীর্ঘদিনের। ২০২৪ সালে প্রকাশিত গল্পটি পড়ে মুগ্ধ হন তিনি। বিভিন্ন প্ল্যাটফরমে গল্পটি নিয়ে প্রস্তাবও দিয়েছিলেন। এবার স্বত্ব পাওয়ার পর শিগগিরই গল্পটি বড় পর্দা কিংবা সিরিজে রূপ দেয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। লেখক অর্ণব রায়ও সৃজিতের সঙ্গে কাজের আগ্রহের কথা জানিয়েছেন।