ঘানা ও নাইজেরিয়ার হার, শেষ মুহূর্তে বেঁচে গেল আলজেরিয়া

আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্ব

ঘানা ও নাইজেরিয়ার হার, শেষ মুহূর্তে বেঁচে গেল আলজেরিয়া

ফন্ট সাইজ:

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) বাছাইপর্বে বড় ধাক্কা খেলো পশ্চিম আফ্রিকার দুই ফুটবল পরাশক্তি ঘানা ও নাইজেরিয়া। মঙ্গলবার রাতে তারা হার নিয়ে মাঠ ছাড়ে। অন্যদিকে বুরন্ডির বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ে দারুণ প্রত্যাবর্তনে হার এড়ায় আলজেরিয়া। বিশ্বকাপে চমক দেখানে কেপ ভার্দে নিজেদের ঘরে মাঠে রুয়ান্ডার কাছে হেরে যায়। একই দিনে অ্যাওয়ে ম্যাচ জয়ে পায় আফ্রিকান ফুটবলের হেভিওয়েট মিশর, মরক্কো ও সেনেগাল। ঘরের মাঠে জয় পায় বেনিন, কমোরোস, গ্যাবন, আইভরি কোস্ট, মালি, মোজাম্বিক, উগান্ডা ও জাম্বিয়া।




২০২৬ ফুটবল বিশ্বকাপে সেরা বত্রিশে জায়গা করে নেয়া আফ্রিকার ১০ দেশের একটি ঘানা। সেই দলটি ঘরের মাঠে গাম্বিয়ার বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও ৪-২ গোলে হেরে মাঠ ছাড়ে। প্রথমার্ধের ৩৩ মিনিটের মধ্যে আর্নেস্ট নুয়ামাহ ও ফেলিক্স আফেনা গিয়ানের গোলে ২-০ তে এগিয়ে যায় ব্ল্যাক স্টারসরা। পরে ৩০ লাখেরও কম জনসংখ্যার দেশ গাম্বিয়া দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। মুহাম্মদ বাদামোসির পেনাল্টি গোলের পর ওমর কলি ও বদলি খেলোয়াড় এব্রিমা কলির জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গাম্বিয়া। এই হারে চাপ বাড়লো অভিজ্ঞ কোচ কার্লোস কেইরোজের। গত সপ্তাহে আইভরি কোস্টের কাছে হেরে গ্রুপ ‘সি’ এর অভিযান শুরু করেছিল ঘানা। অন্যদিকে কভেন্ট্রি সিটির ইয়ান বোহোর অভিষেকের দিনে সোমালিয়ার প্রতিরোধ ভেঙে ২-০ গোলে জয় পায় আইভরি কোস্ট। শেষ মিনিটে বদলি নেমেই গোল করেন বোহো, যোগ করা সময়ে ব্যবধান বাড়ান বাজুমানা তুরে। সবশেষ আফকনের সেমিফাইনালিস্ট নাইজেরিয়াও হতাশ করে। গিনি-বিসাউয়ের কাছে ৩-০ গোলে হারে সুপার ঈগলরা। প্রথমার্ধে দুর্দান্ত এক গোলে এগিয়ে দেন ফ্রাঙ্কুলিনো জু, ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মামা বালদে। যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন আলভারো জালো। আরেক ম্যাচে বুজুম্বুরায় বুরুন্ডির মাঠে ম্যাচের ১২ মিনিটেই দুই গোলে পিছিয়ে পড়ে আলজেরিয়া। মোহাম্মদ বেলুমি ও আদিল বুলবিনার গোলে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে দলটি।




গ্রুপ কে-তে টানা দুই ম্যাচ হার দেখে কেপ ভার্দে। প্রায়ায় নিজেদের মাঠে এক গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জেতে রুয়ান্ডা। জয়সূচক গোলটি করেন কিশোর এলি ইরাদুকুন্দা। একই গ্রুপে লাইবেরিয়ার মাঠে ১-০ গোলে জয় পায় মালি। দক্ষিণ সুদানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পায় সালাহবিহীন মিশর। ম্যাচে জোড়া গোল করেন ওমর মারমুশ, একটি করে গোল করেন মোস্তফা জিকো, ইব্রাহিম আদেল ও কিশোর হামজা আবদেলকরিম। লেসোথোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলের জয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে উঠে এসেছে মরক্কো। বিরতির মরক্কোকে আগে এগিয়ে দেন ব্রাহিম দিয়াজ। শেষ দিকে ব্যবধান বাড়ান আজেদিন ওনাহি।




নতুন কোচ প্যাট্রিক ভিয়েরার অধীনে প্রথম জয় পায় সেনেগাল। ইথিওপিয়ার মাঠে ৭৯ মিনিটের সময় ইব্রাহিম বায়ের করা একমাত্র গোলে জয় পায় তারা। মাপুতোয় সুদানকে ৪-১ গোলে হারিয়ে গোল ব্যবধানে গ্রুপ জে-এর শীর্ষে উঠে এসেছে মোজাম্বিক। ব্রাজাভিলে কঙ্গোর বিপক্ষে ১-১ ড্র করেছে ক্যামেরুন। মোরোনিতে নামিবিয়াকে ১-০ গোলে হারায় কমোরোস। টোগোকে ২-০ গোলে হারায় ২০১২ সালের আফ্রিকান চ্যাম্পিয়ন জাম্বিয়া। মৌরিতানিয়ার বিপক্ষে জোড়া গোল করে বেনিনকে ২-১ গোলে জেতান রোদলফো আলোকো। আর লিবিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে গোল করে উগান্ডাকে ১-০ গোলের জয় এনে দেন আর্নল্ড ভুলা।
​