রাফিনহাকে নিয়ে যে সিদ্ধান্ত নিলো সিবিএফ

রাফিনহাকে নিয়ে যে সিদ্ধান্ত নিলো সিবিএফ

ফন্ট সাইজ:

ক্লাব ফুটবলে দারুণ ছন্দে ছিলেন রাফিনহা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে দলের জয়ে রাখেন বড় অবদান। কিন্তু সেই ম্যাচেই উরুর পেশিতে চোট পান তিনি। চোটের কারণে ব্রাজিল দলের ক্যাম্প ছাড়েন রাফিনহা। শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না এই সেলেসাও তারকার। বুধবার এই তথ্য নিশ্চিত করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। স্ক্যান ও ইমেজিং টেস্টে ডান উরুতে মৃদু মাত্রার মাসকুলার ইডেমা ধরা পড়েছে তার। ক্যাম্প ছেড়ে কাতালোনিয়ায় ফিরে গেছেন রাফনিহা। সেখানে আরও পরীক্ষার মধ্য দিয়ে যাবেন এ ফরোয়ার্ড। বার্সেলোনায় চোট থেকে ফেরার পুর্নবাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি। ভারত ম্যাচের জন্য তার বদলি হিসেবে নতুন কাউকে দলে ডাকেননি কোচ কার্লো আনচেলত্তি। তবে রাফিনহা কবে সেরে উঠতে পারেন সেটি এখনো জানা যায়নি।
সিবিএফের বিবৃতিতে বলা হয়, ‘সতর্কতা হিসেবে এবং দ্রুত সেরে ওঠা নিশ্চিত করতে খেলোয়াড়কে জাতীয় দল থেকে ছেড়ে দেয়া হচ্ছে। ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য তার পরিবর্তে কোনো খেলোয়াড় ডাকা হবে না।’ গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পরই মাঠ থেকে তুলে নেয়া হয় বার্সেলোনার এই ফরোয়ার্ডকে। পরে ইমেজিং টেস্টে ধরা পড়ে, তার ডান ঊরুর পেছনের অংশে সামান্য পেশির এডিমা (মাংসপেশির ফোলাভাব) দেখা দিয়েছে।



চলতি মৌসুমে বার্সা ও জাতীয় দলের জার্সিতে ১০ ম্যাচে ১৫ গোল করে ছন্দে আছেন রাফিনিয়া। এমন সময়ে দলের মূল তারকার চোটের খবর বার্সেলোনার জন্য চিন্তার বিষয়। গত মৌসুমেও চার দফায় ডান উরুর চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন রাফিনহা। আন্তর্জাতিক বিরতিতে খেলোয়াড়দের চোটের ঝুঁকি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। কাতালুনিয়া রেডিওকে তিনি বলেন, ‘এই খবরটি আমাদের ভীষণ চিন্তায় ফেলেছে। আমরা মোটেও এতে খুশি নই। অন্য খেলোয়াড়দের ক্ষেত্রেও এমনটা ঘটেছে, আর এই দীর্ঘ আন্তর্জাতিক বিরতিগুলোর ঝুঁকি ঠিক এমনই হয়। আমরা এখন এমআরআই রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’



ফিফা বিরতি শেষে আগামী ১০ই অক্টোবর লা লিগায় গেতাফের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

​