রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে ক্ষুব্ধ হয়ে আগুন দেয় ব্যবসায়ীরা। এ সময় পুলিশের সঙ্গে হকার ও ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
সিরাজউদ্দৌলাসহ ৪ আসামির পক্ষে আপিল
তিনি বলেন, ‘মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ অভিযানের সময় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে আগুন দেয় ব্যবসায়ীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।’
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার শহিদুল ইসলাম মানবজমিনকে বলেন, ‘উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায় হকাররা। ঘটনাস্থলে আমাদের একাধিক দল উপস্থিত রয়েছে।’
