‘রিহার্সেল’-এ পার্থ-সাদনিমা

‘রিহার্সেল’-এ পার্থ-সাদনিমা

ফন্ট সাইজ:

জনপ্রিয় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী তার নির্দেশনা জীবনের রজতজয়ন্তী সময়কাল পার করছেন। যথারীতি এই প্রজন্মের প্রিয়মুখ পার্থ শেখও চয়নিকা চৌধুরীর নির্দেশনায় নাটকে এর আগেও অভিনয় করেছেন। আবারো তিনি তার নির্দেশনায় ‘রিহার্সেল’ নামের একটি নাটকে অভিনয় করছেন। নাটকটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য করেছেন চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। নাটকে পার্থ শেখের সহশিল্পী এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান।

সাদনিমা এবারই প্রথম চয়নিকার নির্দেশনায় অভিনয় করলেন। শিগগিরই এই নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচারের ‘রঙ্গন এন্টারটেইনমেন্ট’-এ প্রচার হবে। পার্থ শেখ বলেন, দিদির সঙ্গে কাজ করাটা আমার কাছে সবসময়ই ভীষণ ভালোলাগার। নির্মাণে দিদির পঁচিশ বছরের পথচলা উপলক্ষে এই নাটক নির্মিত হয়েছে। যে কারণে আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করছি। স্ক্রিপ্টটা খুব সুন্দর। আর পুরো টিমটা এক কথায় দারুণ।

সাদনিমা বলেন, ‘অবশ্যই আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে দিদির নির্দেশনায় তার নাটকে অভিনয় করার। আগেও তার সঙ্গে কাজ করার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি। আর যেহেতু নির্মাণে তার পঁচিশ বছর চলছে এবং সেই উপলক্ষে এই নাটকটি নির্মিত হয়েছে; যে কারণে আমি এই নাটকে অভিনয় করাটাকে বিশেষ কিছু মনে করছি এবং একটা আলাদা ভালোলাগাও কাজ করছে নিজের মাঝে’।