পর্দা জুড়ে বর্ণাঢ্য আয়োজন

২৮ বছরে চ্যানেল আই

পর্দা জুড়ে বর্ণাঢ্য আয়োজন

ফন্ট সাইজ:

‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’ এ স্লোগানে ২৭ বছর পার করে ২৮ বছরে পদার্পণ করছে ‘চ্যানেল আই’। এ উপলক্ষে চ্যানেল আই-এর পর্দা জুড়ে এবং চ্যানেল আই প্রাঙ্গণে থাকবে বর্ণাঢ্য আয়োজন। এ ধারাবাহিকতায় চ্যানেল আইয়ের পর্দায় ৩০শে সেপ্টেম্বর বিকাল ৪:৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মনিবিস্কুট-চ্যানেল আই পুষ্টি আড্ডা’। উপস্থাপনায় ইফাতারা ইরা এবং পরিচালনায় স্বপ্না রেজা। ওইদিন বিকাল ৫:৩০ মিনিটে প্রচার হবে পুনম প্রিয়াম-এর পরিচালনায় চেনামুখ দুঃখ সুখ-এর বিশেষ পর্ব ‘ডিজিটাল নবাব’। অভিনয়ে ফেরদৌস ওয়াহিদসহ অনেকে। বিকাল ৫:৫৫ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘ভিম দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব। ১লা অক্টোবর রাত ১টায় এবং সকাল ৯:৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তৃতীয় মাত্রা’। উপস্থাপনা করবেন জিল্লুর রহমান। সকাল ৭:৪০ মিনিটে স্টুডিও থেকে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’ এর বিশেষ পর্ব।

সকাল ৯:৩০ মিনিটে রয়েছে সংবাদপত্র নিয়ে অনুষ্ঠান ‘সংবাদপত্রে বাংলাদেশ’। সকাল ১১:০৫ মিনিট থেকে চ্যানেল আই চেতনা চত্বরে দিনব্যাপী উৎসব উদ্‌যাপনের নানা আয়োজন নিয়ে সরাসরি সম্প্রচার হবে ‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’। দুপুর ১২:৩০ মিনিটে প্রচার হবে বিশেষ পর্ব ‘তারকা কথন’। বিকাল ০৩:০৫ মিনিটে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’। রাত ৭:৫০ মিনিটে প্রচার হবে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, স্বর্ণলতা অভিনীত বিশেষ নাটক ‘বউ চা’। ১লা অক্টোবর রাত ৯:৩৫ মিনিটে এবং ২রা অক্টোবর সকাল ১১:৩০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজ-এর উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘মেমোরি রিওয়াইন্ড’।

রাত ১০:২০ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘চ্যানেল আইয়ের সঙ্গে সবুজের পথে’। রাত ১২টায় প্রচার হবে ‘আজকের সংবাদপত্র’। অংশগ্রহণে চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদ সদস্য শাইখ সিরাজ, মুকিত মজুমদার বাবু এবং জহির উদ্দিন মাহমুদ মামুন। ২রা অক্টোবর রাত ১০:৩০ মিনিটে এবং ৩রা অক্টোবর সকাল ১১:৩০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজ এর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এআই নিয়ে বিশেষ আয়োজন ‘ন মানব’।