নতুন মিশনে প্রসেনজিৎ

নতুন মিশনে প্রসেনজিৎ

ফন্ট সাইজ:

‘জ্যেষ্ঠপুত্র’-এর পর ফের একসঙ্গে বড় পর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী। সায়ন্তন ঘোষালের পরিচালনায় ‘জাদুকর সত্যচরণ’ সিনেমায় দেখা যাবে এই দুই অভিনেতাকে। রহস্য-রোমাঞ্চের গল্পে থাকছে জাদু, অ্যাডভেঞ্চার ও অতিপ্রাকৃত উপাদান। প্রসেনজিৎ এ ছবি নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, এটা আমার নতুন মিশন। আর এ নিয়ে প্রস্তুতিও নিয়েছি বেশ। সোমবার মহরত অনুষ্ঠানে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম লুক। অক্টোবরে বারাণসীর বিভিন্ন স্থানে শুরু হবে শুটিং। সিনেমাটিতে আরও অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিরুদ্ধ
গুপ্ত ও ইশা সাহা।