জামিন পেলেন তিশা

জামিন পেলেন তিশা

ফন্ট সাইজ:

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় অভিনেত্রী তানজিন তিশার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেয়া হয়েছে। এর আগেও একই মামলায় গত ১৩ই আগস্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন তিশা।

তার আগে গত ১২ই জুলাই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে শাড়ি নেয়ার অভিযোগে ২০২৫ সালে তার বিরুদ্ধে মামলাটি করেন অ্যাডমিন আমিনুল ইসলাম।