ফের একসঙ্গে মোশাররফ-ফারুক

ফের একসঙ্গে মোশাররফ-ফারুক

ফন্ট সাইজ:

‘চেয়ারম্যানের হাসবেন্ড’ নাটকে আবারো একসঙ্গে কাজ করলেন মোশাররফ করিম ও ফারুক আহমেদ। সুজিত বিশ্বাস পরিচালিত নাটকটির গল্প দুই বন্ধুকে ঘিরে। একজন চালাক ও অসৎ পথে দ্রুত ধনী হতে চায়, অন্যজন সহজ-সরল ও সৎ। বন্ধুর নানা পরিকল্পনায় সঙ্গ দিলেও সরল স্বভাবের কারণে শেষ পর্যন্ত বিপাকে পড়ে তারা। এ নিয়ে দুজনের মধ্যে তৈরি হয় মনোমালিন্য। নাটকটিতে দুই বন্ধুর নানা কর্মকাণ্ড, হাস্যরস ও টানাপড়েনের মধ্যদিয়ে গল্প এগিয়েছে। এতে দুই অভিনেতার রসায়নও ফুটে উঠেছে।