আরিফিন শুভ ও কেয়া পায়েলকে নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের এ ছবিটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। আগামী ৮ই অক্টোবর রাত ১২টায় চরকিতে মুক্তি পাবে এটি। প্রথমবার ওয়েব ফিল্মে অভিনয় করে উচ্ছ্বসিত কেয়া পায়েল। সহশিল্পী শুভ’র প্রশংসা করে তিনি বলেন, শুভ আন্তরিক ও পেশাদার। বাস্তব জীবনের বিয়ে প্রসঙ্গে কেয়া বলেন, তিনি ভাগ্যে বিশ্বাসী। বিয়ে যখন হওয়ার, তখনই হবে। নতুন এ কাজে দর্শক তাকে ভিন্নভাবে দেখতে পাবেন বলে আশা করছেন তিনি। এর বাইরেও ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
উচ্ছ্বসিত কেয়া পায়েল
স্টাফ রিপোর্টার
৩০ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
