সুশান্তের মৃত্যু ঘিরে ফের চাঞ্চল্য

সুশান্তের মৃত্যু ঘিরে ফের চাঞ্চল্য

ফন্ট সাইজ:

মৃত্যুর ছয় বছর পর সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্ত নিয়ে নতুন দাবি তুলেছেন তার বোন শ্বেতা সিং কীর্তি। সমপ্রতি তিনি জানান, কয়েকদিন আগে সুশান্তের ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে তার কথা হয়েছে। ওই চিকিৎসকের বরাতে শ্বেতার দাবি, মৃত্যুর ঘটনায় বন্দুক ব্যবহার করা হয়েছিল। অভিনেতার পা ভেঙে দেয়া এবং শরীরে নির্যাতনের চিহ্ন ছিল বলেও জানান তিনি। চোখেও আঘাতের কথা বলেন শ্বেতা। ২০২০ সালের ১৪ই জুন সুশান্তের মৃত্যু হয়। এরপর নানাভাবে এর তদন্ত এগিয়েছে। এবার ফের নয়া মোড় নিলো সুশান্তের মৃত্যু রহস্য।