উয়েফা নেশনস লীগের ম্যাচে ইসরাইলকে ৩-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ড। তবে খেলার ফলাফলের চেয়েও মাঠের বাইরের প্রতিবাদী ঘটনাগুলোই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গাজায় সংঘাতের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আইরিশ খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন, ইসরাইলি জাতীয় সংগীতের সময় মাথা নিচু করে রাখেন এবং ম্যাচপূর্ব হ্যান্ডশেক এড়িয়ে চলেন।
ম্যাচটি বয়কটের জন্য দেশজুড়ে তীব্র চাপ থাকলেও শেষ পর্যন্ত আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই) খেলার সিদ্ধান্ত নেয়। তবে দলের গোলকিপার গ্যাভিন বাজুনু ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে ম্যাচটি বর্জন করেন। এদিকে আইরিশ অধিনায়ক ডারা ও’শিয়া এই ম্যাচ থেকে পাওয়া তার সম্পূর্ণ পারিশ্রমিক গাজার ত্রাণ তহবিলে দান করার ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন:
তাইজুলকে বিশেষ সম্মাননা দিলো বিসিএসএ
