পাকিস্তানে তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

পাকিস্তানে তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

ফন্ট সাইজ:

পাকিস্তানে ওয়াজিরাবাদ বাজারে ভ্রাম্যমাণ পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে সশস্ত্র অস্ত্রধারীরা। এতে অন্তত তিনজন ট্রাফিক পুলিশ নিহত হয়েছে। জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) আবদুল সামাদ খান সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের।

আবদুল সামাদ খান জানান, গুলিতে সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) ইসমাতুল্লাহও আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া গুলি আরও দুইজন পথচারী আহত হয়েছেন।

হামলাকারীরা ট্রাফিক পুলিশের গাড়িটিও নিয়ে পালিয়ে যায় বলে জানান ডিপিও। তবে পরবর্তীতে গারা বুধা এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে।

হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই ঘটনার নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে তিন ট্র্যাফিক পুলিশ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, সরকার শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে রয়েছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিহতদের আত্মত্যাগ বৃথা যাবে না।

তবে এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।