কামাল মজুমদার ও ইলিয়াস মোল্লাসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র

মানবতাবিরোধী অপরাধ

কামাল মজুমদার ও ইলিয়াস মোল্লাসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র

ফন্ট সাইজ:

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি ইলিয়াস মোল্লা ও মাইনুল হোসেন নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ এই অভিযোগপত্র দাখিল করা হয়।

প্রসিকিউশন জানায়, গণঅভ্যুত্থান চলাকালে মিরপুর এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা, নির্বিচারে গুলি, হত্যা ও দমন-পীড়নের সুনির্দিষ্ট অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ আইনের আওতায় মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য।

এর আগে, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আজ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হলো।