Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28
সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান ম্যানসিটি চেয়ারম্যানের - MZamin
সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান ম্যানসিটি চেয়ারম্যানের

‘১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত’

সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান ম্যানসিটি চেয়ারম্যানের

ফন্ট সাইজ:

ইংলিশ প্রিমিয়ার লীগের দীর্ঘদিনের বহুল আলোচিত আর্থিক নিয়মভঙ্গের মামলায় ১১৪টি অভিযোগে ম্যানচেস্টার সিটি দোষী সাব্যস্ত হয়েছে- এমন খবর প্রকাশের পর নির্দোষ প্রমাণের ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী ক্লাবটি। এ বিষয়ে কথা বলেছেন ক্লাবটির চেয়ারম্যান খালদুন আল মুবারক। শনিবার সমর্থকদের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে তিনি বলেন, আইনি প্রক্রিয়া এখনো অনেক দূর বাকি এবং শুরুতে ক্লাবের নির্দোষ প্রমাণের ব্যাপারে তাদের যে বিশ্বাস ছিল, তা এখনো ঠিক ততটাই শক্ত রয়েছে। সব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসা সিটি স্বাধীন প্যানেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে ধারণা করা হচ্ছে।

খেলার ইতিহাসের অন্যতম প্রভাবশালী হিসেবে বিবেচিত এই সিদ্ধান্তটি আর্থিক নিয়মকানুন এবং লীগের নিজস্ব নিয়ম কার্যকর করার ক্ষমতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। কঠোর আইনি গোপনীয়তার কারণে বিস্তারিত কিছু বলতে না পারার আক্ষেপ প্রকাশ করে আল মুবারক চিঠিতে লেখেন, ‘এমনকি এই চিঠিটি প্রকাশের আগেও প্রিমিয়ার লীগের নিয়ম মেনে চলছে কি না, তা নিশ্চিত করতে একাধিক আইনি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। শুক্রবার রাতে আপনারদের মতোই আমাকেও পরিজন ও সহকর্মীদের প্রশ্নের জবাব দিতে হয়েছে। আমি আমার পরিবারকে যা বলেছি, আপনাদেরও তা-ই বলছি, প্রিমিয়ার লীগের আইনি প্রক্রিয়া এখনো অনেক দূর বাকি।’

তিনি সমর্থকদের ২০২৩ সালের ফেব্রুয়ারির পুরনো বিবৃতিটি আবার ভালোভাবে পড়ার অনুরোধ জানান। যেখানে সিটি উল্লেখ করে যে, নিরপেক্ষ কমিশনের মাধ্যমে সমস্ত অকাট্য প্রমাণাদি খতিয়ে দেখার বিষয়টিকে তারা স্বাগত জানায়। অন্যদিকে, রয়টার্সকে প্রিমিয়ার লীগের এক মুখপাত্র জানিয়েছেন যে, এটি একটি গোপনীয় প্রক্রিয়া এবং তারা কোনো মন্তব্য করবেন না। চারদিকের গুঞ্জনে কান না দিয়ে সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সিটির চেয়ারম্যান শেষ করেন, ‘অনেকে তড়িঘড়ি করে নিজেদের সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছে এবং আমাদের চারপাশে প্রচুর শোরগোল হচ্ছে। কিন্তু বাস্তবে কিছুই বদলায়নি।
এর আগেও আমরা একসঙ্গে বাধা পার করে জয়ী হয়েছি। যারা ক্লাবের গতি থামিয়ে দিতে চায়, আমরা তাদের সেই সুযোগ দেব না।’