সামাজিক সচেতনতা ও মানবাধিকার রক্ষায় নিজেকে যুক্ত রাখতে চান চিত্রনায়ক ওমর সানী। ভবিষ্যতে ক্যান্সার রোগীদের সহায়তায় কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। পরিবার বিদেশে থাকলেও এ দেশের প্রতি ঋণের তাগিদে বাংলাদেশেই থাকার সিদ্ধান্ত তার।
সম্প্রতি শিল্পীদের উদ্দেশ্য করে হওয়া সামাজিক ট্রলিংয়ের কড়া সমালোচনা করে তিনি বলেন, দেশপ্রেম এক ধরনের ইবাদত, ভণ্ড হয়ে দেশকে ভালোবাসা যায় না। অভিনয়ে অনিয়মিত ওমর সানী এখন তার রেস্তরাঁ ব্যবসা নিয়ে ব্যস্ত।
আরও পড়ুন:
‘দেশে বড় পরিসরে কনসার্ট করার ইচ্ছা আছে’
