গোবিন্দপত্নীর সাফ জবাব

গোবিন্দপত্নীর সাফ জবাব

ফন্ট সাইজ:

গোবিন্দ’র সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিলেন স্ত্রী সুনীতা আহুজা। এক সাক্ষাৎকারে তিনি জানান, গোবিন্দ তার ছোটবেলার ভালোবাসা এবং প্রায় ৪০ বছর ধরে তারা একসঙ্গে রয়েছেন। তাই ডিভোর্স দেয়ার কোনো প্রশ্নই নেই। স্বামীর সাম্প্রতিক ব্যক্তিগত সম্পর্কের চর্চা প্রসঙ্গে সুনীতা বলেন, সবকিছুই তার নজরে রয়েছে।

তবে তিনি গোবিন্দ’র ভালো চান। সন্তানদের বাবাকে অসম্মান করতে শেখাননি বলেও জানান। কাশ্মীরা শাহের প্রশংসা করে তাকে ভালো মানুষ ও যোগ্য বৌমা হিসেবে উল্লেখ করেন সুনীতা।