‘কল্কি’র সিক্যুয়েল নিয়ে সুখবর

‘কল্কি’র সিক্যুয়েল নিয়ে সুখবর

ফন্ট সাইজ:

দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে ‘কল্কি-২’ নিয়ে। পরিচালক নাগ অশ্বিন জানিয়েছেন, চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হবে সিনেমাটির নিয়মিত শুটিং। ২০২৭ সালের মাঝামাঝি দৃশ্যধারণ শেষ করে পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

সিক্যুয়েলেও থাকছেন- প্রভাস, অমিতাভ বচ্চন ও কমল হাসান। এরই মধ্যে অমিতাভ ও কমলের কিছু একক দৃশ্যের শুটিং হয়েছে। সব প্রস্তুতি শেষে ২০২৮ সালে বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত এই সায়েন্স ফিকশন সিনেমা।