রুহানী সালসাবিল। এই প্রজন্মের জনপ্রিয় উপস্থাপিকা। তিনি একজন নৃত্যশিল্পীও বটে। মাঝে মাঝে নাটকেও অভিনয় করেন। এরই মধ্যে ‘শাপলা কুঁড়ি-২০২৬’ এ ঢাকা বিভাগের নৃত্য প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করেছেন রুহানী সালসাবিল।
তিনি জানান, এর আগেও তিনি জাতীয় পর্যায়ের বিভিন্ন নৃত্য প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করেছিলেন। তিনি বলেন, আমি ছোটবেলায় ভরতনাট্যমের মহারথী বেলায়েত স্যারকে বিচারক হিসেবে পেয়েছি। আজ স্যারের পাশের চেয়ারে বসে নাচের বিচারক হলাম। সত্যিই খুব ভালো লাগছে।
আরও পড়ুন:
‘দেশে বড় পরিসরে কনসার্ট করার ইচ্ছা আছে’
