শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবকে সাংগঠনিক পদ ও দল থেকে বহিষ্কার করেছে নেত্রকোণা জেলা ছাত্রদল। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোণা জেলা শাখার দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিদ্ধান্ত মোতাবেক জেলা শাখার অধীনস্থ পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব দীর্ঘদিন যাবত শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ ও দল থেকে বহিষ্কার করা হলো। এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোণা জেলা শাখার সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
বাংলারজমিন
২ ঘন্টা আগে
২৭ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬, ৭ঃ৪০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
