সিলেটে বাণিজ্যমন্ত্রী

এক বছরের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দৃশ্যমান হবে

ফন্ট সাইজ:

এক বছরের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একইসঙ্গে আগামী ২০২৯ সালের মাঝামাঝি সময়ে এ মহাসড়ক চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্প ৫ থেকে ৬ বছর আগে, বিগত সরকারের আমলে পরিকল্পনা নিলেও কাজের কাজ কিছুই হয়নি।

আমরা যখন দায়িত্ব নেই, অন্তর্বর্তী সরকারের দুই বছরের মেয়াদ শেষে, তখন এই সড়কের অগ্রগতি ছিল ৭ থেকে ৮ শতাংশ। জমি অধিগ্রহণই হয়নি, কাজ হবে কীভাবে? তিনি বলেন, বর্তমান সরকার এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে সম্পন্নের চেষ্টা করছে। এখন ভূমি অধিগ্রহণসহ সড়কের কাজে গতি পেয়েছে। এ ছাড়া, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার যে জায়গায় নতুন বিসিক হচ্ছে সে-ই সড়ককে চার লেনে উন্নীত করা হবে। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা ছাড়াও সিলেট বিএনপি’র নেতারা উপস্থিত ছিলেন।