খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি বাইদে পাড়া এলাকা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি আলামিন ওরফে ‘বেজি’ আলামিন (২৯)কে গ্রেপ্তার করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে খুলনা জেলা ডিবি পুলিশ নগরীর খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে দিঘলিয়ার তালিকাভুক্ত সন্ত্রাসী সেনহাটী এলাকার মৃত: আব্দুস ছালামের পুত্র আলামিন ওরফে ‘বেজি’ আলামিনকে গ্রেপ্তার করে।
পরে আলামিনকে দিঘলিয়া থানায় হস্তান্তর করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত আলামিন তালিকাভুক্ত সন্ত্রাসী, হত্যাসহ একাধিক মামলার আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।
