গাজীপুরে বিএনপি’র বিক্ষোভ

ফন্ট সাইজ:

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর জেলা বিএনপি। শনিবার বিকালে জেলা শহরের রাজবাড়ী সড়কের জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ হয়। সমাবেশে ঢাকা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল প্রধান অতিথির বক্তব্যে সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের আহ্বান জানান। গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।

এ সময় গাজীপুর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপি নেতা আজিজুর রহমান পেরা, আব্দুল মোতালিব, হুমায়ুন কবির মাস্টার, আবু তাহের মুসল্লি, আক্তারুল আলম মাস্টার, সাখাওয়াত হোসেন সেলিম, সাখাওয়াত হোসেন সবুজ, আনোয়ার হোসেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।