বোয়ালমারীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

ফন্ট সাইজ:

ফরিদপুরের বোয়ালমারী ঐতিহ্যবাহী জর্জ একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৬০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ১ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড দেয়া হয়। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের শৃঙ্খলা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, অভিভাবকদের সম্পৃক্ততা এবং প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদ ব্যবস্থাপনার বিষয়ও গুরুত্ব পায়।

শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য নাজমুন্নাহা নাঈম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, থানার ওসি মোস্তাফিজুর রহমান, অভিবাবক সদস্য জাকির হোসেন চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ মোল্যা।