সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়। গতকাল সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র‌্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুল রহমান। এ ছাড়াও স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মাইন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, ডা. সিদ্দিক আহমেদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

র‌্যালিতে উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন, পৌর বিএনপি’র আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমদ ছলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালিতে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করা হয়। পাশাপাশি মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করা হয়। আয়োজকরা জানান, ডেঙ্গু ও মাদকÑ দুই ক্ষেত্রেই প্রতিরোধমূলক সচেতনতা বাড়াতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।