পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে বিএনপি’র বিক্ষোভ

ফন্ট সাইজ:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নবীনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেনÑ ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মো. আব্দুল মান্নান।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপি’র সদস্য মাসুদুর রহমান, রহমত উল্লাহ, বিএনপি নেতা ও সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, উপজেলা বিএনপি’র সদস্য আবু নাছের, শ্রমিক দলের সদস্য সচিব শাহ আলম বেপারী, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. শুক্কুর খানসহ প্রমুখ। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।