ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার

ফন্ট সাইজ:

ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এ বস্তু দুটি উদ্ধার করা হয়। স্থানীয় ফল ব্যবসায়ী নিশান হোসেন জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে পুরাতন ডিসি কোর্টের সামনের অস্থায়ী ফলের দোকান খুলছিলেন তিনি। দোকান খোলার সময় তিনি সেখানে ব্যাগের মধ্যে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ দুটি বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে। ঝিনাইদহ সদর থানার এসআই সুশান্ত কর্মকার বলেন, ককটেলসদৃশ বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে কে বা কারা এগুলো রেখে গেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।