সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়: জামায়াত আমীর

সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়: জামায়াত আমীর

ফন্ট সাইজ:

সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয় বলে মন্তব্য করেছে জামায়াত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার বিকালে জামায়াত আমীরের ভেরিফায়েড এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসুবক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন। মেধাকে সম্মান দিন। সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়। একজন নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই হওয়া উচিত একমাত্র বিবেচ্য বিষয়।’

তিনি আরও লেখেন, ‘ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরুপ যেকোনো কুটতৎপরতা জনগণ সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে। ছাড় দিলে বাংলাদেশ মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত হবে। ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।’