এই অঞ্চলের সম্পদ নিয়ন্ত্রণের জন্য মুসলিম দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে উসকে দিচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এমন মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, তারা মুসলিম দেশগুলোর আকাশসীমা থেকে ইরানে হামলা চালাচ্ছে।
শত্রুরা ইরানি কর্মকর্তাদের মধ্যে অভ্যন্তরীণ বিতর্ক বাড়িয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে পেজেশকিয়ান বলেন, এতকিছুর পরেই ইরান নজিরবিহীন ঐক্য দেখাচ্ছে এখন।
এ ছাড়া ইয়েমেনে চলমান সংঘাত প্রসঙ্গেও কথা বলেছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং সৌদি আরবকে অবশ্যই আলোচনার মাধ্যমে তাদের ইস্যুগুলোর সমাধান করা এবং এই ক্ষেত্রে ইরান সাহায্য করতে পারে।
ইয়েমেনে যা কিছু হচ্ছে তার সঙ্গে ইরানের কোনো সম্পৃক্তা নেই বলে দাবি করেছেন পেজেশকিয়ান।
তবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ইরান সমর্থিত বলে অভিযোগ রয়েছে। তাদের আর্থিক ও অস্ত্র সরবরাহের পেছনে ইরানের জোড়ালো সংযোগ রয়েছে।
দেশটিতে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে ব্যাপক সংঘাত চলমান রয়েছে।
