অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করে একধাপ পেছালো ব্রাজিল

ফন্ট সাইজ:

বিশ্বকাপের পর প্রথমবার খেলতে নেমে জয়হীন ব্রাজিল। গতকাল এশিয়ান পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ সময়ে গোল করে ১-১ সমতায় মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করায় ফিফা র‌্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে কার্লোস আনচেলোত্তির শিষ্যরা। এক ধাপ উন্নতি করে পাঁচে জায়গা করে নিয়েছে মরক্কো। আগামী ২৯শে সেপ্টেম্বর দ্বিতীয় প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল।

গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির ঠিক অবশ্য গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিল ব্রাজিল। যোগ করা সময়ের প্রথম মিনিটে এস্তেভাও বল জালে পাঠালেও ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায়। বিরতি থেকে ফিরে আক্রমণে ধার বাড়ায় সেলেসাওরা। ম্যাচের নিয়ন্ত্রণ রেখে একের পর এক আক্রমণ করলেও অস্ট্রেলিয়ার রক্ষণদুর্গ ও গোলরক্ষক প্যাট্রিক বিচকে ফাঁকি দিতে পারেনি। উল্টো ৬৮ মিনিটে দুর্দান্ত এক গোলে স্বাগতিকদের এগিয়ে দেন নেস্তোরি ইরানকুন্দা। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে চাপে পড়ে ব্রাজিল। সমতা ফেরাতে আনচেলত্তি একাধিক পরিবর্তন আনেন। ৬২ মিনিটে ব্রুনো গিমারেসের বদলে নামেন ডগলাস লুইজ। এরপর ৬৫ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র ও এন্দ্রিককে তুলে স্যামুয়েল লিনো ও পেদ্রোকে মাঠে নামান ব্রাজিল কোচ। নির্ধারিত সময় শেষে অস্ট্রেলিয়া ১-০ গোলে এগিয়ে থাকায় ব্রাজিল হারের শঙ্কায় ছিল। তবে যোগ করা সময়ে আসে সমতাসূচক গোল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রাফিনিয়ার ক্রস থেকে বদলি ফরোয়ার্ড রায়ান বল জালে পাঠিয়ে ব্রাজিলকে সমতায় ফেরান।