মালয়েশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একাদশ সাজাতে গিয়ে বেশ কিছু চমক দিয়েছেন কোচ থমাস ডুলি।
নিয়মিত গোলরক্ষক মিতুল মারমাকে বেঞ্চে বসিয়ে গোলবারের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান শ্রাবণকে। হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদরা আছেন শুরুর একাদশে। নতুন যোগ দেওয়া প্রবাসী ফুটবলার ফারহান আলীও পেয়েছেন একাদশে জায়গা, তবে সুযোগ মেলেনি শেখ মোরসালিনের।
আরও পড়ুন:
প্রথমার্ধ শেষে ২ গোলে পিছিয়ে বাংলাদেশ
সবচেয়ে বড় চমক অধিনায়কত্বে। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশেই নেই— সাম্প্রতিক সময়ে সংবাদ সম্মেলনেই যেন তার উপস্থিতি বেশি চোখে পড়ছে, মাঠের একাদশে নয়। তার অনুপস্থিতিতে আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সোহেল রানা।
