হৈমন্তী-আকাশ সেনের কণ্ঠে ‘পাখিরে’

হৈমন্তী-আকাশ সেনের কণ্ঠে ‘পাখিরে’

ফন্ট সাইজ:

দেশের সুকণ্ঠী গায়িকা হৈমন্তী রক্ষিত দাস। আর পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক-সংগীত পরিচালক আকাশ সেন। এবার দুই দেশের এই দুই শিল্পী জুটি বেঁধেছেন একটি গানে। গানের শিরোনাম ‘পাখিরে’। গতকাল হৈমন্তীর নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। গানটির সুর ও সংগীত করেছেন আকাশ সেন। গানের কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। আর গানটির কথার সঙ্গে মিল রেখে এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। আর তাতে মডেল হয়েছেন অলংকার চৌধুরী ও রিও। গানটি নিয়ে বেশ আশাবাদী হৈমন্তী। তিনি বলেন, গানটার কথা-সুর একটু আলদা ঢংয়ের। আমার গাইতে বেশ ভালো লেগেছে। আর আকাশ সেন আমার সঙ্গে গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন। সুর-সংগীতও তার করা। তিনি আমার প্রিয় সংগীত পরিচালকদের একজন।

গানটির সঙ্গে সুন্দর একটি মিউজিক ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস, গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। এদিকে আকাশ সেন বলেন, হৈমন্তী একজন খুবই ট্যালেন্টেড শিল্পী। তার জন্য ‘পাখিরে’ গানটি তৈরি করেছি। একটু আলাদা রকমের কাজ করতে চেয়েছিলাম। হৈমন্তী অসাধারণ গেয়েছে। আমি নিজের শতভাগ দেয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় শ্রোতা-দর্শকদের পছন্দ হবে গানটি।