মামুনুর রশীদের অজানা গল্প

মামুনুর রশীদের অজানা গল্প

ফন্ট সাইজ:

মঞ্চ ও টিভি নাটকের খ্যাতিমান ব্যক্তিত্ব মামুনুর রশীদ। দীর্ঘ ক্যারিয়ারে অনেক ঘটনা ও অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, কাঠখড় পুড়িয়েছেন। যার মধ্যে অনেক অজানা গল্প আছে। সেই গল্পগুলো এবার জানতে পারবেন দর্শক। মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন তিনি। আজ রাত ৯টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।