গত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রায়হান রাফী নির্মিত সিনেমা ‘প্রেশার কুকার’। এবার ওটিটিতে মুক্তির অপেক্ষায় সিনেমাটি। নির্মাতা জানান, দুই-এক মাসের মধ্যেই দেশের একটি ওটিটি প্ল্যাটফরমে দেখা যাবে ছবিটি। এরই মধ্যে সংশ্লিষ্ট প্ল্যাটফরমের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তবে প্ল্যাটফরমটির নাম এখনো প্রকাশ করা হয়নি। ট্রেলার প্রকাশের সময় আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সিনেমাটিতে অভিনয় করেছেন— শবনম বুবলী, নাজিফা তুষি ও স্নিগ্ধা চৌধুরী প্রমুখ।
এবার ওটিটিতে ‘প্রেশার কুকার’
স্টাফ রিপোর্টার
২৫ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
