নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে এসে ফের স্থগিত করা হয়েছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’র ঢাকা কনসার্ট। এবার কনসার্টটি আগামীকাল আয়োজন হওয়ার কথা ছিল। কনসার্টে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল দেশের দুই ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’। এর আগে গত বছরের ৫ই ডিসেম্বর কনসার্ট হওয়ার কথা ছিল। সেবার নিরাপত্তার কথা বিবেচনা করে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল। এবার ফের স্থগিত হলো কাভিশের এই কনসার্ট।
ফের স্থগিত ‘কাভিশ’র কনসার্ট
স্টাফ রিপোর্টার
২৫ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
