মিয়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের

মিয়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের

ফন্ট সাইজ:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী ডিসেম্বরে ফ্লোরিডার মিয়ামিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে যোগ দিতে পুতিনের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। এ খবর প্রকাশ করেছে অনলাইন আল জাজিরা।

জাতিসংঘে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর রুবিও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বিরোধ মেটাতে হলে যাদের সঙ্গে মতপার্থক্য আছে তাদের সঙ্গেই বসতে হবে। এই সম্মেলন পুতিনের জন্যও বিশ্বনেতাদের সঙ্গে আলোচনার বড় সুযোগ হতে পারে। ওয়াশিংটন আশা করছে পুতিন এই আমন্ত্রণ গ্রহণ করবেন।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেন, মস্কোকে অর্থ দেয়া মানে যুদ্ধ দীর্ঘায়িত করা। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ হবে না। আইসিসির পরোয়ানা থাকলেও যুক্তরাষ্ট্র এই আদালতের সদস্য নয়। ফলে পুতিনের যুক্তরাষ্ট্র সফরে আইনি বাধা নেই।