তারাকান্দায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ডৌহাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-২ আসনে তদারকির দায়িত্বপ্রাপ্ত নিলোফার চৌধুরী মনি। বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুল সালেহীন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুস সোবহান তালুকদার, ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হোসেন আলী চৌধুরীসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।