বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত ‘গুণী শিক্ষক বাছাই’ কার্যক্রমে কলেজ পর্যায়ে হবিগঞ্জ জেলার সেরা গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। শিক্ষা ক্ষেত্রে নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, একাডেমিক যোগ্যতা, শিক্ষাবান্ধব চিন্তাভাবনাসহ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন। অধ্যক্ষ মামুনের এ অর্জনে জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাকে অভিনন্দন জানিয়ে অনেকেই বলেন, তার দক্ষ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। চলতি বছর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত অধ্যক্ষবৃন্দের ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতেও তিনি সেরা অধ্যক্ষ নির্বাচিত হন। একই বছর জাতীয় শিক্ষা সপ্তাহে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয় জহুর চান বিবি মহিলা কলেজ। ওই আয়োজনে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন তিনি।
গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ আল মামুন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
