নারীর মর্যাদা ও সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ

ফন্ট সাইজ:

কুড়িগ্রামে নারীর মর্যাদা ও সুরক্ষায় কিশোরী ও গর্ভবতী নারীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। বুধবার সদর উপজেলার পাঁচগাছী ও ঘোগাদহ ইউনিয়নে ৫৪০ জন উপকারভোগীকে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেনÑ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম বেনজির রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন প্রমুখ।
দাতা সংস্থা মাল্টিজার ইন্টারন্যাশনাল ও অ্যাকশন ডাচ্ল্যান্ড হিলফট’র আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্টের উদ্যোগে চরাঞ্চলে ও প্রত্যন্ত এলাকার নারী ও কিশোরীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।