গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী ওয়েলকাম পরিবহন ও গোপালগঞ্জগামী অজ্ঞাত কন্টেইনারের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে আকরাম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। আকরাম উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও অজ্ঞাত কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুকসুদপুরে বাসচাপায় পথচারী নিহত
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
