সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস-কাভার্ডভ্যান চাপায় মোস্তাফিজুর রহমান (৫০) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হন। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বাঘাবাড়ি ব্রিজের দক্ষিণপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর পাবনা জেলার আতাইকুলা থানার দক্ষিণ আতাইকুলা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাবনাগামী আল-আমিন পরিবহন নামের একটি বাস বাঘাবাড়ি ব্রিজের দক্ষিণে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। পরে কাভার্ডভ্যানটি তার পাশে থাকা অটোরিকশাকে চাপা দিয়ে একটি দোকানের ভিতরে ডুকে যায়। এতে অটোরিকশার যাত্রী মোস্তাফিজুর গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুই যাত্রী ও অটোরিকশা চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শাহজাদপুর ফায়ার সার্ভিসের সুপারভাইজার পারভেজ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি ইউনিট পাঠানো হয়েছিল। তারা স্থানীয়দের সহযোগিতায় চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও কাভার্ডভ্যানকে আটক করা গেলেও চালক ও তার সহকারীরা পালিয়ে গেছে।
কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা বাসচাপায় নিহত ১
সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
