পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল মিছিল নগরী প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। বুধবার বিকালে রেজিস্টারী মাঠে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতিত্ব করেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি’র নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপি’র সভাপতি, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল। বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহ্বায়ক আলী মো. নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ সরওয়ার রেজা।
