পানিতে ভাসতে থাকা ড্রামের ভেতর অজ্ঞাত মরদেহ

ফন্ট সাইজ:

ময়মনসিংহ স্লুইস গেটের সামনে পানিতে ভাসতে থাকা ড্রামের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদরের বেগুনবাড়ি এলাকার একটি স্লুইস গেটের সামনে ড্রামের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় লোকজন বেগুনবাড়ি এলাকার একটি স্লুইস গেটের সামনে পানিতে ভাসতে থাকা ড্রাম দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পায়। নিহত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক (৫০) বছর।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হত্যার পর মরদেহ ড্রামে ভরে ফেলে রাখা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় জানার চেষ্টা করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।