বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সিলেট নগর বিএনপি’র মতবিনিময় সভা

ফন্ট সাইজ:

সিলেট-১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান দেশ গঠন এবং দেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেতাকর্মীদের প্রতিকূল পরিবেশেও সব সময় রাজপথে দৃঢ় থাকতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপি’র কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সিলেট মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, সিলেটে বিএনপি’র প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে আমাদের সাংগঠনিক তৎপরতা চলমান রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম ও হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, জিয়াউল গনি আরিফিন জিল্লুর, জিয়াউল হক জিয়া সুদীপ রঞ্জন সেন বাপ্পু, মাহবুব কাদির শাহী, ডা. আশরাফ আলী, আব্দুল হাকিম, আফজাল উদ্দিন, আব্দুর রহিম মল্লিক প্রমুখ।