সিলেটে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক

সিলেটে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক

ফন্ট সাইজ:

সিলেটে বিজিবি’র অভিযানে আনুমানিক ৬০ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি দল উপজেলাধীন প্রতাপপুর বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৩৫০০ কেজি অবৈধভাবে আসা ভারতীয় পিয়াজ ও ১২০ বোতল মদসহ ভারতীয় অন্যান্য মালামাল জব্দ করতে সক্ষম হয়।

এ বিষয়ে কথা হলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।