মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রাম থেকে লাল কচটেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু ও হুমকি সম্বলিত ১টি চিরকুট উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে এসব উদ্ধার করা হয়। জানা গেছে, গতকাল দিবাগত রাতের কোনো এক সময় ওই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে সাদেক হোসেনের চায়ের দোকানের সামনে লাল কচটেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা।
পরে সকালে দোকানের সামনে দিয়ে যেতেই পথচারী বস্তুগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত চিরকুটে সোহাগ নামের এক ব্যক্তিকে চাঁদার দাবিতে হুমকি দিয়ে লেখা রয়েছে। গাংনী থানার ওসি মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বোমা আকৃতির বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা সম্ভব হবে।
আরও পড়ুন:
তারাকান্দায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন
