নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

মামদানির হুমকি

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, বৃহস্পতিবারের সফরে তার রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ নিউ জার্সির একটি সামরিক ঘাঁটি অথবা নিউয়ার্ক বিমানবন্দরে নামতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুর উড়োজাহাজকে দ্রুত বিমানবন্দর ছাড়ার নির্দেশ দিতে পারেন- এমন আশঙ্কা রয়েছে। পাশাপাশি সম্ভাব্য বিক্ষোভের কারণে নিউ ইয়র্কে নেতানিয়াহুর অবস্থানও সংক্ষিপ্ত করা হয়েছে।

তিনি সেখানে রাতযাপন করবেন না বলে জানা গেছে।
এর আগে মামদানি বলেছিলেন, গাজা যুদ্ধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের পদক্ষেপ নেয়া হবে।
এদিকে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাতের জন্য টেক্সাসে নির্ধারিত বিরতির কর্মসূচিও বাতিল করেছেন নেতানিয়াহু।
সফর সমন্বয়ের জটিলতার কারণেই বৈঠকটি বাতিল হয়েছে বলে ইসরাইলি সূত্র জানিয়েছে।