ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগের অপরাজিত চ্যাম্পিয়ন বিজিবি

ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগের অপরাজিত চ্যাম্পিয়ন বিজিবি

ফন্ট সাইজ:

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগের (পুরুষ) অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসারকে ৩৭-৩৩ গোলে হারায় বিজিবি।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে প্রথমার্ধেই ১৬-১৪ গোলে এগিয়ে ছিল বিজিবি। শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখেই শিরোপা জেতে তারা। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ আনসারকে।

এর আগে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৩৫-৩২ গোলে হারায় বাংলাদেশ হ্যান্ডবল এ দল। প্রথমার্ধে ১৪-১৩ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে হার মানে পুলিশ।