তেলের দাম ২০ টাকা বাড়ানোর পর এখনো একটা বড় ভর্তুকি আছে

জাহেদ উর রহমান

তেলের দাম ২০ টাকা বাড়ানোর পর এখনো একটা বড় ভর্তুকি আছে

ফন্ট সাইজ:

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর পরও এখনো একটা বড় ভর্তুকি আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘আমরা এটুকু কাইন্ডনেস জনগণের কাছে চাইবো। অনেক, প্রায় ৯০ টাকা ভর্তুকি দিতে হয় প্রতি লিটারে ডিজেলে। আমাদের জ্বালানির সময়টা সামনে খুব ভালো না। খুবই ভোলাটাইল আছে।’

জাহেদ উর রহমান বলেন, ‘আমি একমত যে, গত দুই তিন দিনে কিছুটা সামান্য, দুই তিন পার্সেন্ট কমেছে। এখনো ১০০ ডলারের বেশি ক্রুড অয়েলের দাম আছে। কিছুটা কমেছে কিন্তু এটা আসলে সাসটেইন করার সম্ভাবনা নেই এবং আরও যদি কমে—আমি আপনাদেরকে একটা ডেটা দিয়েছি, যেই জায়গায় আছে তারপরও অনেক, প্রায় ৯০ টাকা ভর্তুকি দিতে হয় প্রতি লিটার ডিজেলে।’

তেলের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘২০ টাকা বাড়ানোর পরও এখনো একটা বড় ভর্তুকি আছে—আমরা ধরে নিলাম কাগজে-কলমে যদি কিছুটা কমেও, ঘুরে ফিরে আসলে পরিস্থিতি একই থাকবে।’

বৈশ্বিক অবস্থার কথা তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘আমরা যদি গ্লোবাল পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে—মিডল ইস্ট ক্রাইসিস তো আছেই, স্ট্রেইট অব হরমুজের কথা আমরা জানি, এখন স্ট্রেইট বাব আল-মানদেব ক্রাইসিসের কথা জানি এবং আপনারা নিশ্চয়ই জানেন সৌদি আরব তার যথেষ্ট অয়েল এখন যতটা এক্সপোর্ট করতে পেরে উঠছে না, ওদের একটা ইস্ট টু ওয়েস্ট পাইপলাইন আছে, যেটা দিয়ে তারা চেষ্টা করে। যেহেতু স্ট্রেইট অব হরমুজে ক্রাইসিস হচ্ছে তারা এদিক দিয়ে এক্সপোর্ট করবে। সেটাও অ্যাটাক হয়েছে বা সেটাও এখনো নিশ্চিত না এবং হুতিদের সঙ্গে সৌদিদের ক্রাইসিসটা ভালো পর্যায়ে এখনো পৌঁছেনি।’

দু-একটা ককটেল ফুটিয়ে, বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বলছি না, কিন্তু ঢাকা শহরে কিছু কিছু জায়গায় দু-একটা ককটেল ফুটেছে, বাসে আগুন হয়েছে, এগুলো করে আসলে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে বলে আমি মনে করি না।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, ‘তারা কোনো রাজনৈতিক সংকট দেখছেন না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটা মেনে নিয়েই আসলে রাজনীতি করা উচিত।’